প্রকাশক ও চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, মোবা- ০১৫৫৮-৪৩৪২২৮,০১৮৩৫-৪১০১২৫, বার্তা সম্পাদক- সেলিম উদ্দিন, মোবা- ০১৮১৮-১২৫৪০০, পৃষ্ঠপোষক-সোহেল জাহান চৌধুরী emil: endcox@gmail.com

নওগাঁ প্রতিনিধি #

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ, শোক র‌্যালী, মিলাদ মাহফিল, মুনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বেলা ১১ টায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকারের মহাদেবপুর বাসভবনের সামনে থেকে একটি বিশাল শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে প্রায় তিন শতাধিক বিএনপি’ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী র‌্যালীতে অংশ নেন। অন্যান্যের মধ্যে থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বিএনপি’ নেতা আর,কে, এম, রেজা, থানা মহিলা দলের নেত্রী রওশন জাহান, শেফালী বেগম, থানা যুবদলের সভাপতি মোজাফ্ফর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা লিয়াকত আলী বাবলু, আব্দুস ছাত্তার বাবু, সঞ্জিত কুমার, উদয় কুমার, থানা জাসাসের সাধারণ সম্পাদক কিউ,এম,সাঈদ টিটো, থানা ছাত্রদলের আহ্বায়ক এ,কে,এম,মাসুদুর রহমান মৃধ্যা টিক্কা, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু প্রমুখ নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published.