নওগাঁ প্রতিনিধি #
নওগাঁ ধামইরহাটে প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রাফায়েল টুডু আর নেই। মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রাফায়েল টুডু (৬৮) বার্ধক্য জনিত কারণে গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ীতে মারা যান। তার মুক্তিবার্তা নং ০৩০৫০৯০০৪৮, গেজেট নং-১৫৮৭। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বিকেলে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা খাতুন, ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দেওয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন, ডেপুটি কমান্ডার অফির উদ্দীন, সাংগঠনিক কমান্ডার খাদেমুল ইসলাম, সহকারী কমান্ডার কন্টিজেন্ট সদস্য মোখলেছার আলম, ধামইরহাট থানায় এস আই আমজাদ হোসেনসহ গন্যমান্য ব্যক্তিগন।#


