প্রকাশক ও চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, মোবা- ০১৫৫৮-৪৩৪২২৮,০১৮৩৫-৪১০১২৫, বার্তা সম্পাদক- সেলিম উদ্দিন, মোবা- ০১৮১৮-১২৫৪০০, পৃষ্ঠপোষক-সোহেল জাহান চৌধুরী emil: endcox@gmail.com

আরফাত হোছাইন বিপ্লব, লোহাগাড়া #

বিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন চট্টগ্রাম থেকে বাংলাদশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন ঠিক তেমনি এই চট্টগ্রাম থেকেই বাকশাল ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূচনা হবে। গুম, খুন, মামলা-হামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সরকার তার আর্শীবাদপুষ্ট পেটুয়া বাহিনী দিয়ে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে এক বিশাল সমাবেশ ও মেজবানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী মোঃ শাহাজান জুয়েলের সভাপতিত্বে এতে  বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সারওয়ার জামাল নিজাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ। জেলা বিএনপির প্রচার সম্পাদক লায়ন নাজমুল মোস্তফা আমিনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ছিদ্দিক আহমেদ চৌধুরী, জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ সবুর, জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট এস.এম ফোরকান, শফিউল করিম জাকারিয়া, যুগ্ম সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাজাহান চৌধুরী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, এহসান এ খান, মোজাম্মেল হক। সাংগঠনিক সম্পাদক এস.এম মামুন মিয়া, দপ্তর সম্পাদক এডভোকেট আবু তাহের, নগর বিএনপি নেতা কাজী আকবর, এডভোকেট নাজিম উদ্দিন, এস.কে খোদা তোতন, কাজী বেলাল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  খোরশেদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা আবদুল জলিল, আনোয়ারা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী আনসার চেয়ারম্যান, আবদুল মোনাফ, জাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম সওদাগর, আবুল মাবুদ মাহাবুব, হাসান চৌধুরী চেয়ারম্যান, রফিক মাস্টার, সাইফুল ইসলাম, মাহমুদুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর তালুকদার টিপু, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জসীম উদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, জেলা মহিলা দলের আহ্বায়ক নিলুফার মোমেন, জাসাস সভাপতি শামশুল আনোয়ার খান, যুবদল সহ-সভাপতি মনতাজুল ইসলাম, নুরুল হুদা নাসির, আবু তাহের, যুগ্ম সম্পাদক সেফায়েত উল্ল্যাহ চক্ষু, তৌহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রশিদ দৌলতি, আবদুস সবুর, মোঃ সাঈদ, এস.এম ফারুক হোসাইন, এয়াকুব চৌধুরী, মোর্শেদ আলী, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, লোকমান শাহ্, বখতেয়ার উদ্দিন, ফজলুল কাদের, ফৌজুল কবির, জমির উদ্দিন, সালেহ জহুর, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ আরিফ মঈন উদ্দিন রেজা, জিয়াউল কাদের জিয়া, গাজী মনির, মিশকাত আহমেদ, ইকবাল হায়দার চৌধুরী, কায়সার উদ্দিন চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, শেখ হাসিনা এদেশে তার মরহুম পিতার মত নব্য বাকশাল শাসন কায়েম করতে চায়। কিন্তু শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী একজন কর্মী বেঁচে থাকতে ও তার এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। এই দেশের গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে আর একমূহূর্ত রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না।

সভাপতির বক্তব্যে গাজী শাহাজাহান জুয়েল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দক্ষিণ চট্টলার আপামর জনতা হাসিনা বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়তে প্রস্তুত আছে, আজকের এই বিশাল সমাবেশ তারই প্রমাণ বহন করে। আগামী ১১জুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঢাকা মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের যে ডাক আসবে সর্বস্তরের নেতাকর্মীকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা সরকারের ফ্যাসিবাদী আচরণে ক্ষুদ্ধ তা বুঝতে পেরে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পুর্ণবার ক্ষমতায় আসার স্বপ্নে মগ্ন। কিন্তু বি.এন.পি নেতৃবৃন্দ সমগ্র দেশব্যাপী সজাগ আছে দেশনেত্রী বেগম জিয়ার নির্দেশ পাওয়া মাত্রই সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published.