প্রকাশক ও চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, মোবা- ০১৫৫৮-৪৩৪২২৮,০১৮৩৫-৪১০১২৫, বার্তা সম্পাদক- সেলিম উদ্দিন, মোবা- ০১৮১৮-১২৫৪০০, পৃষ্ঠপোষক-সোহেল জাহান চৌধুরী emil: endcox@gmail.com

পেকুয়া, প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির প্রতিষ্টা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জানা যায় গত ৩০ মে সকাল ছয়টায় পেকুয়া বাজারস্থ দলীয় কার্যলয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১০ টায় দলীয় কার্যলয়ে উপজেলা বি এন পির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের পরিচালনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বি এনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির যুগ্ন মহাসচিব ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বি এন পির সহ সভাপতি আবু তাহের চৌং। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ রুবেল, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আহছান উল্লাহ, যুগ্ন সম্পাদক জাহেদ হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেন জিয়াউর রহমান।স্বাধীতনা যুদ্ধে তার এ অতুলনীয় ভ’মিকা ইতিহাসে উজ্জল হয়ে আছে। তিনি আরো বলেন শহীদ জিয়ার অম্ল্ান আর্দশ,দর্শন ওকর্মসূচীকে সমুন্নত রেখে এর ভিত্তিতে সংগ্রাম পরিচালনা এবং বাস্তবে রূপায়িত করার দৃঢ প্রত্যয় ঘোষাণা করছে বি এনপি। আমর জাতির ঘোর দু:সময়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষানা,মহান স্বাধীনতা যুদ্ধে বীরোচিত ভ’মিকা, রাষ্ট্র গঠনে তার অন্যন্য সাধারণ কৃতিত্বের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার আর্দশকে প্রবলভাবে প্রাসঙ্গিক বিবেচনা করে বি এন পি সংকট নিরসনে তার নির্দেশিত পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করছে। তিনি জাতীয় স্বার্থ,গণতন্ত্র ওজনগণের অধিকার সুরক্ষায় শহীদ জিয়ার দর্শনকে কেন্দ্র করে লৌহদৃঢ গণঐক্য গড়ে তোলার আহবান জানান। পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করে।

Leave a Reply

Your email address will not be published.

看護婦募集