প্রকাশক ও চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, মোবা- ০১৫৫৮-৪৩৪২২৮,০১৮৩৫-৪১০১২৫, বার্তা সম্পাদক- সেলিম উদ্দিন, মোবা- ০১৮১৮-১২৫৪০০, পৃষ্ঠপোষক-সোহেল জাহান চৌধুরী emil: endcox@gmail.com

মোঃ হামিদুল হক
কক্সবাজারের ঈদগাঁও থেকে প্রেমিক জুটিকে আটক করেছে বেরসিক জনতা। বাসষ্টেশনের সী লাইন পরিবহন থেকে ৬ মে দুপুরে তাদের আটক করা হয়। অন্যদিকে ৪ সন্তানের জননীর সাথে গোপনে যোগাযোগ করতে গিয়ে আটক হয়েছে কিশোর। পূর্ব পোকখালী সিকদার পাড়ায় ৫ মে রাতে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ইসলামাবাদ পাঁহাশিয়াখালীর মোহাম্মদ কালুর ষোড়শী কন্যা হাছিনা আক্তারের সাথে দীর্ঘদিন চুপিয়ে প্রেম নিবেদন করে আসছিল একই ইউনিয়নের বোয়ালখালীর নজির আহমদের পুত্র মোহাম্মদ মুফিজ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দেয়ার জন্যে রোববার দুপুরে ওই প্রেমিক দুটি ঈদগাহ বাসষ্টেশন হতে সী-লাইন পরিবহন যোগে অজ্ঞাত স্থানে পাড়ি দিচ্ছিল। আত্মীয় স্বজনের খবরের ভিত্তিতে ঈদগাঁওর জাগির পাড়ার কয়েকজন যুবক তাদেরকে গাড়ি থেকে নামিয়ে প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদিনের কাছে নিয়ে যায়। তিনি ইউপি চেয়ারম্যান সোহেল জাহানের নিকট তাদের সোপর্দ করলে তিনি ঐ জুটিকে ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হকের নিকট পৌছান। সংঘটিত ঘটনায়  রাতে এ রিপোর্ট লিখার সময় বাসষ্টেশনস্থ ইসলামাবাদ চেয়ারম্যানের অফিসে শালিসী বৈঠক চলছিল। এতে ইউপি মেম্বার সহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। ২নং ওয়ার্ড মেম্বার আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করেন। অন্যদিকে পূর্ব পোকখালী সিকদার পাড়ায় গৃহ বধুর সাথে গোপন প্রেম করতে গিয়ে স্বামীর হাতে আটক হয়েছে কিশোর। আটককৃত ইয়াছির আরাফাত জালালাবাদ পূর্ব ফরাজী পাড়ার আবুল হাসেমের পুত্র। জানা যায়, সে পূর্ব পোকখালী সিকদার পাড়ার গিয়াস উদ্দিনের স্ত্রী ৪ সন্তানের জননী শাহেনা আক্তার শানুর সাথে গোপনে যোগাযোগ করতে শনিবার রাতে গোপনে তার বাড়ীর আঙ্গিনায় অপো করে। স্বামী এসে তাকে হাতে নাতে ধরে মেম্বার ছৈয়দ নুরের মাধ্যমে পরিষদে সোপর্দ করে। গিয়াস উদ্দিনের দোকানে চাকুরীর সুবাদে সে তার স্ত্রীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। স্থানীয় মেম্বার ছৈয়দ নুর ঘটনার সত্যতা স্বীকার করেন। সংঘটিত ঘটনাদ্বয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.