প্রকাশক ও চেয়ারম্যান- মোঃ রেজাউল করিম, মোবা- ০১৫৫৮-৪৩৪২২৮,০১৮৩৫-৪১০১২৫, বার্তা সম্পাদক- সেলিম উদ্দিন, মোবা- ০১৮১৮-১২৫৪০০, পৃষ্ঠপোষক-সোহেল জাহান চৌধুরী emil: endcox@gmail.com

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি  উপজেলার বাইশারীতে স্ত্রীকে মারধরের অভিযোগ করায় স্বামী নিজেয় আতœগোপন হয়ে উল্টো মামলা করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে ও মারধরে শিকার স্ত্রীর লিখিত অভিযোগে জানা যায়- ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের অসহায় আব্দুর শুক্কুরের মেয়ে শাহানা আক্তারের সাথে একই ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার জৈনক সোলতান খাঁর সাথে গত ১০ বৎসর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর ৩ বছর সুখে সংসার পার করলেও তার পর থেকে শুরু হয় স্ত্রী শাহেনা  আক্তারের উপর শারীরিক, মানষিক নির্যাতন ও তার আতœীয় স্বজনের অত্যচার, এর পরও স্বামী’র ঘর সংসার রক্ষা করা জন্য অনেক সহ্য করে ১০টি বছর পার করে। এরই মধ্যে তাদের সংসারে ২টি কন্যা সন্তানের  জন্ম হয়। তারপরও শাহেনা উপর চলে অমানষিক নির্যাতন। স্বামীর এই অমানষিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে অসহায় স্ত্রী শাহেনা আক্তার নিজেই  স্বামীকেই তালাক দিয়ে গত ২৬শে সেপ্টেম্বর‘১১ ইং বাপের বাড়ী উত্তর বাইশারী গ্রামে চলে আসে। এর পরও অসহায় শাহেনা আক্তারের উপর অমানবিক নির্যাতন থেমে নাই। গত ৩০শে ডিসেম্বর ‘১১ইং বিকাল আনু: ০৪ঘটিকার সময় আত্মগোপন হওয়া স্বামী সন্তানদের ভরন পোষনের কথা বলে তালাক প্রাপ্তা স্ত্রীর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে অসহায় শাহেনা আক্তারকে দা-ছুরি দিয়ে কুপাতে থাকে ঐ মূহুর্তে স্ত্রীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার পর সে প্রানে রক্ষা পায় বলে জানান উক্ত এলাকার বাসীন্দা জয়নব বাহার, গুল বাহার, জাফর আলম ও আলী মদন। পরক্ষনে স্থানীয় ইউপি সদস্য নূরুল আজিম ও হাজী আব্দুর শুক্কুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসার সাথে সাথে পাষন্ড স্বামী সোলতান খাঁ পালিয়ে যায় বলে ইউপি সদস্যরা জানায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী শাহেনা আক্তার স্থানীয় বাইশারী বাজারে চিকিৎসা নিতে আসলে আবারও পাষন্ড স্বামী সোলতান খাঁ বাড়িতে ঢুকে জিনিস পত্র লুটপাট সহ ভাংচুর করে চলে যায় বলে এলাকা বাসী জানায়। এ ঘটনায় অসহায় শাহেনা আক্তার নিরুপায় হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় গত ২রা জানুয়ারী একখানা অভিযোগ দায়েরের পর থেকে সোলতান খাঁ তার ছোট ভাই সোহরাব খাঁর সহযোগিতায় আতœগোপন হয়ে অপহরণ সংক্রান্ত মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে নির্যাতনকারী স্বামীর ভাই ও আতœীয় স্বজনেরা অসহায় শাহানা আক্তারকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে বলে লিখিত অভিযোগে জানা যায়। এ নিয়ে শাহানা আক্তার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে এই প্রতিবেদককে জানায়।

Leave a Reply

Your email address will not be published.

See More ..